মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

উচ্চকন্ঠ   18-Aug-2025   47

Photo

এফএনএস: বিদেশে বাংলাদেশের সব ক‚টনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার, তবে তা পাঠানো হয়নি কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে। টেলিফোন কলে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্ত। বিভিন্ন মিশন সূত্র জানায়, নির্দেশনার বিষয়টি দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে। একই সঙ্গে ছবি অপসারণের বিষয়টি তদারকি করার দায়িত্বও তাদের ওপর বর্তেছে। তবে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের একাধিক মিশনের কূটনীতিকরা জানিয়েছেন, তারা এখনো সরাসরি এ ধরনের নির্দেশনা পাননি। যদিও বিদেশে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা সরকারের কাছ থেকে এমন নির্দেশ পেয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কূটনীতিক জানান, ঢাকা থেকে ফোনে আমাদের বলা হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। লিখিত কোনো চিঠি বা ই-মেইল আসেনি। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি অন্য মিশনে জানানো এবং বাস্তবায়ন তদারকি করার। আরেকজন কূটনীতিক বলেন, “আমাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি জানাননি। কাছাকাছি একটি মিশনের মাধ্যমে বার্তাটি আমাদের কাছে পৌঁছেছে।” পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই নির্দেশ মূলত অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূতকে দেওয়া হয়েছে। এরপর তারা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মিশনগুলোতে খবর পৌঁছে দিচ্ছেন। যদিও এখনো সব ক‚টনৈতিক মিশনে নির্দেশনা পৌঁছায়নি, তবে সরকারের এই পদক্ষেপ নিয়ে ক‚টনৈতিক মহলে নানা আলোচনা চলছে। বিশেষ করে আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের বদলে টেলিফোনে এমন গুরুত্বপূর্ণ নির্দেশনা পৌঁছে দেওয়াকে অস্বাভাবিক হিসেবে দেখছেন অনেকেই।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের টার্গেট করে প্রতারণা, গেজেট ও ভাতার প্রলোভনে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ,...

Photo

ঝিনাইদহে অতর্কিত হামলার প্রতিবাদে মাননবন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় অর্তকিত হামলার...

Photo

খাগড়াছড়িতে মা-মেয়ে হত্যাকান্ডের রহস্য উন্মোচন, অভিযুক্ত গ্রেপ্তার

এফএনএস: জমিসংক্রান্ত ও আর্থিক বিরোধের জেরে খাগড়াছড়ির রামগড়ে পূর্ব...

Photo

শৈলকুপায় লোমহর্ষক জোড়া খুনের আসামীরা বিদেশে পালাচ্ছে

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় একইসাথে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত