মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খাগড়াছড়িতে মা-মেয়ে হত্যাকান্ডের রহস্য উন্মোচন, অভিযুক্ত গ্রেপ্তার

উচ্চকন্ঠ   29-Aug-2025   56

Photo

এফএনএস: জমিসংক্রান্ত ও আর্থিক বিরোধের জেরে খাগড়াছড়ির রামগড়ে পূর্ব বাগানটিলায় দাদি ও ফুফুকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে সাইফুল ইসলামের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ছয় দিন পর ফেনীর ছাগলনাইয়া থেকে সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসব তথ্য তুলে ধরেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। পুলিশ সুপার জানান, ঘটনার দিন রাতে জমিসংক্রান্ত ও আর্থিক দেনা-পাওনা নিয়ে সাইফুলের সঙ্গে দাদি আমেনা বেগম ও ফুফু রাহেনা আক্তারের মধ্যে বাগবিতন্ডা হয়। পরে তারা ঘুমিয়ে পরলে বাঁশ কাটার দা দিয়ে কুপিয়ে হত্যা করে সাইফুল ইসলাম। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের পর নিহত রাহেনা আক্তারের ছেলে মো. হাসান বাদী হয়ে রামগড় থানায় মামলা করলে পুলিশ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, গত বুধবার রাতে নিজ বাড়িতে খুন হয় মা ও মেয়ে। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

office@ukantho.com


Photo

৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের শিশু তানজিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের ১৩ বছর বয়সী...

Photo

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

Photo

শৈলকুপায় বাস নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকে ধাক্কা, আহত দশ জন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় বাস নিয়ন্ত্রন...

Photo

ভোট কর্মকর্তারাই কেন্দ্রে মোবাইল নিতে পারবেন না: ইসি

এফএনএস: ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত