সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উচ্চকন্ঠ   30-Jun-2025   51

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: পতিত স্বৈরাচার সরকারের দোসরদের অব্যাহত ষড়যন্ত্র এবং মাদক, সন্ত্রাস ও চাদাবাজদের বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সোমবার বিকালে ওই ওই মিছিল ও সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেয়। শহরের থানা রোডস্থ্য ধান হাটায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন- সাধারন সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, পতিত হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন ষড়যন্ত্রে সোচ্চার রয়েছে। তারা সন্ত্রাস, চাদাবাজীসহ বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে। এসব দোসরদের বিরুদ্ধে বিএনপির সকল পর্ষায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ফিরোজ আরো বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে আছে। তাদের ষড়যন্ত্রেই বিএনপির একজন সিনিয়র নেতা ডাঃ নুরুল ইসলামসহ অনেক নেতা কর্মী মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির স্বীকার হচ্ছে। ওইসব ষড়যন্ত্রকারীদের অচিরেই উৎখাত করতে হবে। সেই সাথেই তিনি কালীগঞ্জকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
বিএনপির কালীগঞ্জ উপজেলার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক যুগ্ন আহববায়ক শহিদুল ইসলাম সাইদুল, বিএনপি নেতা মিজানুর রহমান, জবেদ আলী, অহেদ লস্কার ও মোহাম্মদ আলী জিন্নাহসহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

office@ukantho.com


Photo

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ওসি প্রত্যাহার

এফএনএস: কুষ্টিয়ায় ট্রলিচাপায় স্কুলছাত্রের মৃত্যুতে লাইভ চলাকালে...

Photo

১’শ গ্রামের মানুষের পারাপারে ভোগান্তি: কোলা-জামাল সংযোগ ব্রিজ নির্মাণে চরম ধীরগতি

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা...

Photo

গড়াই নদীতে বাড়ছে জাটকা, হাট বাজারে প্রকাশ্যে বিক্রি, নেই কোন নজরদারি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গড়াই নদীতে কয়েক বছর ধরে জাটকার বিচরণ...

Photo

নির্বাচন সামনে রেখে অস্ত্রের মহড়া দিচ্ছে বিএনপি-জামায়াত: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত