রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঝিনাইদহে এক্স-ক্যাডেট এসোসিয়েশনের দেওয়া শীতার্তদের কম্বল আত্মসাৎ

উচ্চকন্ঠ   11-Jan-2025   49

Photo

শীতার্তদের কম্বল আত্মসাৎকারী আবু বক্কর।

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: এক্স-ক্যাডেট এসোসিয়েশনের (জেক্সকা) দেওয়া শীতার্তদের কম্বল আত্মসাৎ করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের গ্রাউন্স ম্যান সুপার ভাইজার আবু বক্কর। তীব্র এই শীতে সমাজের নিম্ন আয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে গত ২২ ডিসেম্বর ৫শ কম্বল বিতরণ করে জেক্সকা। সেখান থেকে অতিরিক্ত ২০টি কম্বল শীতার্তদের দেওয়ার জন্য রেখে দেন আবুু বক্কর। পরে খোজ নিয়ে জানা যায় ৮টি কম্বল বিতরণ করে বাকি কম্বল আত্মসাৎ করেছেন তিনি।
শীতার্তদের কথা চিন্তা করে জেক্সকার এমন মহতী উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করা অত্যান্ত দুঃখজনক এবং এমন কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী সচেতন মহলের।
এ ব্যপারে অভিযুক্ত আবু বক্করের সাথে কথা হলে তিনি সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানান। সেই সাথে বিষয়টি সমাধানের প্রস্তাব করেন।
জেক্সকার সাধারন সম্পাদক গালিব মোহাম্মদ বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোজ খবর নিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হামদহে ট্রাক চাপায় স্বাধীন...

Photo

শুল্ক আরোপ বিষয়ে ট্রাম্প প্রশাসনকে দেওয়া চিঠি নিয়ে ইতিবাচক প্রত্যাশা অর্থ উপদেষ্টার

এফএনএস: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক...

Photo

শুটিংবলের ওয়ার্ল্ড কাপে নড়াইলের সৌরভ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গর্বের...

Photo

জুলাই শহীদদের গণকবর: ডিএনএ টেস্টে শনাক্ত হবে লাশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: রায়েরবাজার গণকবরে দাফন হওয়া ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের লাশগুলো...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত