মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

অভিযোগ প্রমাণ না হওয়ায় স্বপদে বহাল কৃষকদল নেতা জালাল

উচ্চকন্ঠ   14-May-2025   57

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনকে স্বপদে বহাল রেখেছে ঝিনাইদহ জেলা কৃষক দল। ১৪ এপ্রিল বুধবার ঝিনাইদহ কৃষক দলের আহ্বায়ক মো: ওসমান আলী বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জালাল উদ্দিনের বিরুদ্ধে আনীত দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি দলীয় শৃংখলা ভঙ্গের কোন প্রমান না পাওয়ায় তাকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৯ এপ্রিল রাসেল রানা নামে এক যুবককে মারধরের অভিযোগ ওঠায় ১২ এপ্রিল ঝিনাইদহ জেলা কৃষক দল এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে জালাল উদ্দিনের পদ স্থগিত করে । কৃষক দল নেতা জালাল উদ্দিন বলেন, হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে একটি স্বার্থান্বেষী মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে অপপ্রচার চালাচ্ছে। আমি বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে ঝিনাইদহ ৪ আসনে আমার নেতা হামিদুল ইসলাম হামিদের সাথে দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলাম, আছি এবং থাকব।

office@ukantho.com


Photo

গাজীপুরে নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর কাঁচামাল ব্যবসায়ী...

Photo

বাজার ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে, মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন,...

Photo

ওসমান হাদির মৃত্যুতে ইরান দূতাবাসের শোক

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের...

Photo

মহেশপুরে জামায়াত প্রার্থীর সমর্থনে গণমিছিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত