বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   08-Mar-2026   70

Photo

এফএনএস: গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও অনুশোচনা না দেখিয়ে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা- এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড এক ধরনের ফৌজদারি অপরাধের শামিল। রোববার বাংলঅদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, গুমের শিকার পরিবারগুলোর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়ে গেছে। সরকার থেকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হলেও অনেক পরিবার এখনো স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে পারছে না। তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য নিয়মিত ভাতা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, শুধু গুমের বিচার নয়, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনার উদ্যোগও নিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে আর গুম, হত্যা ও রক্তের রাজনীতি দেখতে চায় না দেশের মানুষ। এজন্য এ ধরনের ঘটনার স্থায়ী সমাধান প্রয়োজন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানব/বন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ...

Photo

ঝিনাইদহের রাবেয়া ক্লিনিক মালিকের বেপরোয়া মাদক ও নারী ব্যবসা: চাঁদা দাবীর অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুর শরীফ...

Photo

নড়াইলে মাদক সেবনকালে ৪ যুবক আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে ইয়াবা সেবনের অপরাধে...

Photo

কুকুরের ছবি দিয়ে ঈদের কার্টুন প্রকাশঃ প্রথম আলোর বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

এফএনএস: কুকুরের ছবি দিয়ে ঈদ মোবারক নামক একটি কার্টুনে প্রকাশের মাধ্যমে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত