প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্ত করছে পুলিশ
উচ্চকন্ঠ 31-Jan-2025 62
ইয়াসিন আরাফাত, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রাব্বি (১৮) নামের এক যুবককে নিজ কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার পিতার নাম নান্নু বিশ্বাস। সে বাবা-মার সাথে পৌরসভার নদীপাড়া এলাকার একটি টিনশেড ভাড়া বাসায় বসবাস করতো। এলাকাবাসী ও পুলিশের বক্তব্যে জানা যায় যে, রাব্বী ফজরের নামাজ পড়ে ঘরে প্রবেশ করে দরজা আটকিয়ে দেয়। তারপার দীর্ঘক্ষণ তার কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করতে থাকে। এতেও কোন সাড়া না পেয়ে স্থানীয় জনগণ পুলিশকে খবর দিলে পুলিশ জনগণের সহায়তায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে রাব্বির লাশ টিনশেডের বাঁশের সাথে ঝুলন্ত ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
office@ukantho.com