রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

কাঙ্খিত লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা

উচ্চকন্ঠ   28-Apr-2025   59

Photo

এফএনএস: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক শক্তিশালী এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনবহুল দেশ হওয়া সত্তে¡ও দুদেশের মধ্যে যে বাণিজ্য- তা প্রত্যাশিত নয়। কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে দুদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। সোমবার ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম’র উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় শেখ বশিরউদ্দীন বলেন, দুদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাণিজ্য সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য প্রসার এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণের প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে। তিনি দুদেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনার পাশাপাশি সেগুলো কীভাবে যৌক্তিক করা যায়— তা আমাদের বের করতে হবে। পরে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সঙ্গে পাকিস্তান রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (পিআরজিএমইএ) সমঝোতা স্মারক সই হয়। বিজিএমইএ’র পক্ষে এর প্রশাসক ও বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও পিআরজিএমইএ’র পক্ষে ভাইস চেয়ারম্যান আমির রিয়াজ ছোট্টানি সমঝোতা স্মারকে সই করেন। এসময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, এফবিসিসিআইর প্রশাসক হাফিজুর রহমান ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস...

Photo

কালীগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে...

Photo

ঝিনাইদহ-২ সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী মনোনয়ন জমাদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশের কমিউনিস্ট...

Photo

মান্দায় ডিবি পুলিশের অভিযানে ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত