সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে দাফনের ৮ বছর পর কবর থেকে মরদেহ উত্তোলন

উচ্চকন্ঠ   13-Feb-2025   59

Photo

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে আদালতের নির্দেশে দাফনের ৮ বছর পর কবর থেকে মাজিদ হোসেন
(৫০) নামের এক হোমিও ডাক্তারের মরদেহ উত্তোলন করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। মাজিদ হোসেন উপজেলার রাড়িপাড়া গ্রামের তাবারক আলী বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টার
দিকে জেলার কালীগঞ্জ উপজেলার রাড়িপাড়া গ্রাম থেকে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শাহীন আলমের নেতৃত্বে পিবিআইয়ের একটি দল মরদেহটি
উত্তোলন করে । জানা যায় , ২০১৭ সালে ৫ মার্চ কালীগঞ্জ শহেরর আড়পাড়া গ্রামে আপন
চাচাতো ভাই সাজ্জাদ হোসেনের বাড়িতে মার যান মাজিদ হোসেন। সেসময় ময়না তদন্ত ছাড়াই মাজিদ হোসেনের মরদেহ দাফন করে তার পরিবার ।
মাজিদ হোসেনকে হত্যা করা হয়েছে দাবি করে ঝিনাইদহের আদালতে মাজিদ হোসেনের আপন ছোট ভাই আব্দুল আলিম সাজিদ হোসেনকে
আসামি করে ২০২৪ সালের সেপ্টম্বর মাসে একটি হত্যা মামলা দায়ের করেন । পরে ঝিনাইদহ আদালতে জেলা ম্যাজিষ্ট্রেট মো আব্দুল আওয়াল মৃত্যুর সঠিক কারন জানতে কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন । এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শাহীন আলম জানান , মৃত্যুর
ঘটনায় আদালতে একটি হত্যা মামলা দায়ের হয়েছে গত বছর। আদালতের নির্দেশেই মরদেহ উত্তোলন করা হয়েছে । আমার সাথে তদন্ত কর্মকর্তাসহ
একজন ডাক্তার উপস্থিত আছেন । ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

office@ukantho.com


Photo

লিবিয়া থেকে ইতালি পাঠানোর নামে যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক: লিবিয়া থেকে ইতালিতে পাঠানোর নামে এক...

Photo

শিশু ফাতেমার হাসির আড়ালে লুকিয়ে আছে বেঁচে থাকার আঁকুতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ফাতেমা সাড়ে ৬ বছরের ছোট একটা শিশু।...

Photo

এবার হোঁচট খেলে দেশের মানুষ আর উঠে দাঁড়াতে পারবে না: মাহফুজ আলম

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের মানুষ...

Photo

ধুমপান ও তামাকাজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবীতে ঝিনাইদহে র‌্যালি ও মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত