বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ বিক্রয় পেশাজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে পিকনিক, ক্রিকেট ও ফুটবল খেলা

উচ্চকন্ঠ   09-Oct-2026   15

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ বিক্রয় পেশাজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে পিকনিক, ক্রিকেট ও ফুটবল খেলাসহ নানা আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে শুক্রবার দিনব্যাপী শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবিব রনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. কামরুজ্জামান লিটন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা পরিবেশক সমিতির যুগ্ম সম্পাদক মো. বিল্লাল হোসেন এবং জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক ও এইচএসএস সড়কের সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শিপন হোসেন।

দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করতে পিকনিকের পাশাপাশি ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা খেলাধুলা, আনন্দ-উল্লাস ও পারস্পরিক মেলবন্ধনের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বেলুন ফুটানো খেলা, যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি আনন্দের সঞ্চার করে।

আয়োজকরা জানান, বিক্রয় পেশাজীবীরা প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মব্যস্ত সময় পার করেন। কাজের ব্যস্ততা ও চাপের বাইরে এসে নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও জানান, ভবিষ্যতেও সংগঠনের সদস্যদের কল্যাণে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও বিনোদনমূলক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এ সময় সংগঠনের সদস্যরাও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে লটারি কুপন ও বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পিকনিক, খেলাধুলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

office@ukantho.com


Photo

মহেশপুরে গৃহবধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তুচ্ছ...

Photo

ছেলের মৃত্যুর শোকে মায়েরও মৃত্যু

এফএনএস: চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর শোকে মারা...

Photo

শেখ মুজিবুর রহমান জাতির জনক নন: নাহিদ ইসলাম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ...

Photo

দেশনেত্রীর বিদায়ে ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে জামায়াত আমিরের শোক স্বাক্ষর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশ হারিয়েছে তার আপসহীন কাণ্ডারিকে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত