বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ছেলের মৃত্যুর শোকে মায়েরও মৃত্যু

উচ্চকন্ঠ   16-Apr-2026   71

Photo

এফএনএস: চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর শোকে মারা গেছেন তার মা। তাদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। সদর উপজেলার বারঘরিয়া ইউপির কাজিপাড়া গ্রামের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) গত বুধবার রাত ৮টার দিকে অসুস্থতাজনিত কারণে মারা যান। তার মৃত্যুর তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মারা যান মা ময়না বেগম (৭২)। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন ছেলে কালু শেখ। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপরদিকে, তার মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছেলের মৃত্যুর খবর শোনার পর শোকে তিনি ভেঙে পড়েন। পরে একই রাতে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে এসএসসি পরীক্ষার হল সুপার কেন্দ্রেই পড়াচ্ছেন প্রাইভেট

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জে চলতি বছরের...

Photo

ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেললাইন,...

Photo

কালীগঞ্জে জামায়াতের স্বাগত কর্মসূচি: জাতীয় সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি

বনি আমিন, কালীগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ১৯ জুলাই ঢাকার...

Photo

মায়ের দাফন নিয়ে ভাইদের দুই গ্রুপে সংঘর্ষ, একজন নিহত

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত