শুক্রবার | ৬ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

উচ্চকন্ঠ   30-Jun-2025   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। রবিবার (২৯ জুন) সকালে ঝিনাইদহ জেলা রেললাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি এ কর্মসুচির আয়োজন করে।
এ উপলক্ষে সকালে শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, জেলা রেললাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক উপাধ্যক্ষ এন. এম. শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, জেলা মানবাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা শহরে রেললাইন বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল্লাহ ওরফে রেল আব্দুল্লাহ, উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহবাসি শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ^বিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছেন। কিন্তু আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে তাদের এই দাবি বাস্তবায়ন না হলে পরবর্তিতে আরো বড় ধরণের কর্মসুচি ঘোষনা করার হুশিয়ারি দেন তারা।

office@ukantho.com


Photo

নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিক গ্রেপ্তার

এফএনএস: মাদারীপুর জেলার শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে...

Photo

স্বাস্থ্য, সুরক্ষা, বিনোদন-প্রবীনদের জন্য প্রয়োজন

এম. এ. কাদের: প্রতিটি মানুষের জীবনে জরা বা বার্ধক্য এক অনিবার্য সত্য।...

Photo

৮নং মালিয়াট ইউনিয়নের বাজেট পরবর্তী আলোচনা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট...

Photo

শৈলকুপায় শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের মনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত