বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন

উচ্চকন্ঠ   13-Oct-2026   21

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের মনের কথা, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশের সুযোগ করে দিতে ‘স্বপ্নের চিঠির বক্স’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ফুলহরি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বক্সের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ প্রসাদ সাহা এবং সার্ভিস অ্যান্ড ভিশন এডিফাই (সেভ)-এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দীকাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সেভের ‘এমপাওয়ারিং অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড সিভিল সোসাইটি মেম্বারস টু এন্ড চাইল্ড ম্যারেজ’ (গার্লপাওয়ার) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
আয়োজকরা জানান, স্বপ্নের চিঠির বক্সের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মনের কথা, জীবনের লক্ষ্য, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা চিঠির মাধ্যমে তুলে ধরতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বিকাশ, সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং নিজেদের স্বপ্ন পূরণে উৎসাহিত করা সম্ভব হবে।
তারা আরও জানান, প্রতি মাসে বক্স থেকে চিঠি সংগ্রহ করা হবে। চিঠিতে শিক্ষার্থীদের তুলে ধরা স্বপ্ন, প্রত্যাশা ও সমস্যাগুলো পর্যালোচনা করে সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে তাদের সম্ভাবনা বিকাশে কাজ করা হবে বলে জানান আয়োজকরা।

ঝিনাইদহে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া
ঝিনাইদহ প্রতিনিধি-
‘দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ শ্লোগানে ঝিনাইদহে পালিত হয়েছে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া। মঙ্গলবার সকালে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে করা হয় অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া। এতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয়, উদ্ধার কার্যক্রম এবং হতাহতদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল প্রদর্শন করা হয়।
মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতন করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলায় ও হরিনাকুন্ডু...

Photo

ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান: সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ, আটক নেই

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল...

Photo

জুলাই হত্যার বিচার ও সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না: জামায়াত আমির

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেকোনো নির্বাচনের...

Photo

মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে চোখে গুরুতর আঘাত, থানায় অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্ব শত্রুতার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত