রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে চোখে গুরুতর আঘাত, থানায় অভিযোগ

উচ্চকন্ঠ   29-Mar-2026   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক মাদ্রাসা ছাত্রকে মারধর করে গুরুতর জখম এবং তার বাম চোখে আঘাত করার অভিযোগ উঠেছে। আহত ছাত্র রাব্বি খাঁন (১৫) বর্তমানে চোখ হারানোর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে উপজেলার ফতেপুর ইউনিয়নের খাঁ পুরন্দরপুর গ্রামের বাসিন্দা ও খালিশপুর দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র রাব্বি খাঁনের ওপর হামলার ঘটনা ঘটে।
গত ২১ মার্চ ঈদের দিন বিকেলে গ্রামের খাঁ পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল রাব্বি। এসময় একই গ্রামের মোঃ রাহুল খাঁন (৩০), সোহরাব খাঁন (২৫) ও তারেক খাঁন (৩০) পূর্ব শত্রুতার জেরে সঙ্গবদ্ধভাবে এসে তাকে পেছন দিক থেকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে রাব্বির বাম চোখে ঘুষি মেরে গুরুতর আঘাত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা দ্রুত রাব্বিকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে তার চোখের অবস্থা গুরুতর হওয়ায় যশোরের চক্ষু বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় গত ২১ মার্চ রাতে আহত রাব্বির পিতা শাহিরুল ইসলাম বাদী হয়ে মহেশপুর থানায় তিনজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাব্বির পিতা শাহিরুল ইসলাম জানান, “আমার ছেলের বাম চোখে মারাত্মক আঘাত লেগেছে। আমরা আশঙ্কা করছি সে চোখটি হারাতে পারে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অন্যদিকে অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, উপজেলায় মাদ্রাসা ছাত্র রাব্বি খাঁনকে মারধরের ঘটনায় থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
ওসি মেহেদী হাসান বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত আছে।”
তিনি আরও বলেন, “আহত শিক্ষার্থীর চিকিৎসার বিষয়টি আমরা খোঁজখবর নিচ্ছি। এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”
তিনি আশ্বাস দিয়ে বলেন, “দোষীদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

office@ukantho.com


Photo

৮ কুকুর ছানা হত্যার ঘটনায় ব্যবস্থা নিতে আইনি নোটিশ

এফএনএস: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের অজ্ঞাতে জন্ম...

Photo

ঈদের ছুটিতেও ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারিতে জন্ম নিল ৬ নবজাতক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে যখন...

Photo

দুর্নীতির অভিযোগ প্রমাণ করুন: হাসনাত

এফএনএস: সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে বৈষম্যবিরোধী...

Photo

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

এফএনএস: রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহরণের শিকার ১৩ বছরের এক স্কুলছাত্রীকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত