সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বাসে র‍্যাবের অভিযান: সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ’ জব্দ, আটক নেই

উচ্চকন্ঠ   02-May-2026   45

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র‌্যাব। শনিবার (২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।
র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, শহরের যশোর রোডে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের ভেতরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে ক্রিস্টাল মেথ বা আইস (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের পরিমাণ ১ কেজি ৫১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা। তবে অভিযানে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‌্যাব।
জব্দকৃত মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

office@ukantho.com


Photo

ঈদে এক কোটি পরিবার পাবে বিনামূল্যে ১০ কেজি করে চাল

এফএনএস: ঈদের (ঈদুল ফিতর) সময় এক কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবে বিনামূল্যে।...

Photo

বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই করবে ভারত

এফএনএস: ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার আগে আবেদনকারীদের...

Photo

কোটচাঁদপুরের তালশার গ্রামে স্বপ্নছোঁয়ার সংবর্ধনা অনুষ্ঠান

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার...

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ জনকে অর্থ দণ্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত