বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে মানবপাচার ঠেকাতে বিজিবির অভিযান, ২ দিনে আটক ৯ জন

উচ্চকন্ঠ   05-Dec-2025   83

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মানব পাচার ও অবৈধভাবে বাংলাদেশ-ভারত পারাপার প্রতিরোধে ৫৮ বিজিবি সম্প্রতি টহল ও নজরদারি আরও জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ৩ ও ৪ ডিসেম্বর দু দিনে পৃথক অভিযানে মোট ৯ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। জানা গেছে, ৩ ডিসেম্বর বিকেল ৪টার দিকে খোসালপুর বিওপি’র টহল দল সীমান্ত মেইন পিলার ৬০/০১৫-আর থেকে প্রায় ৩০০ গজ ভেতরে একটি ভুট্টাক্ষেত থেকে ৩ পুরুষ ও ১ নারীকে আটক করে, যাদের ভারত যাওয়ার চেষ্টা ছিল।
একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে বাঘাডাংগা বিওপি’র আরেকটি টহল দল সীমান্ত পিলার ৬০/৩৯-আর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ পুরুষ, ১ নারী ও ১ শিশুসহ আরও ৩ জনকে আটক করে। পরে ৪ ডিসেম্বর সকাল ৮টা ১০ মিনিটে বাঘাডাংগা সীমান্তের হুদাপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে আরেকজনকে আটক করে বিজিবি। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা সবাই দালালচক্রের সহযোগিতায় গোপনে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

office@ukantho.com


Photo

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য: মির্জা ফখরুল

এফএনএস: রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা...

Photo

রাজধানীতে তরুণের রহস্যজনক মৃত্যু

এফএনএস: রাজধানীর গেন্ডারিয়ায় সিয়াম মিয়া (২০) নামে এক তরুণের রহস্যজনক...

Photo

নড়াইলে দুধ দিয়ে গোসল করে ইউনিয়ন ছাত্রলীগ নেতার পদত্যাগ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: দল করে শুধু ক্ষতিগ্রস্ত হয়েছেন...

Photo

অবশেষে গ্রেফতার হলেন নাহিদুল ইসলাম

এফএনএস:পুলিশের সাবেক ডিআইজিও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার একেএম নাহিদুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত