মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়নে সভা অনুষ্টিত

উচ্চকন্ঠ   07-Aug-2025   56

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়নে এক সভা অনুষ্টিত হয়েছে। কালীগঞ্জ পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরসভার হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। সভায় জানানো হয়, ০৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী শিশু কিশোর কিশোরীদের ওই টিকা প্রদান করা হবে। আগামী ১লা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে দু’সপ্তাহ ব্যাপী পৌরসভার মধ্যে বিভিন্ন স্থানে ক্যাম্পে ওই টিকা প্রদান কার্ষক্রমটি চলবে। এ কার্ষক্রমে পৌরসভার মধ্যে জন্ম নিবন্ধনকৃত ১৩ হাজার ৫৭৮ জন শিশু কিশোরকে টিকা প্রদানের আওতায় আনা হবে। টিকা গ্রহনের আগে শিশু কিশোরদের জন্মনিবন্ধন দিয়ে অনলাইনের মাধ্যমে বাধ্যতামুলক নিবন্ধন করতে হবে।
সভায় ইউএনও বলেন, সকলের স্বাস্থ্য সুরক্ষায় এ টিকা প্রদান কার্ষক্রমটি সরকারীভাবে একটি বাস্তবমুখী পদক্ষেপ। এটির সফল বাস্তবায়নে সবাইকে এগিয়ে এসে সহযোগিতা করার আহব্বান জানান তিনি।
কালীগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর কবির জানান, পৌরবাসীদের স্বাস্থ্য ঝুকি কমাতে সরকারীভাবে টইিফয়েড টিকা প্রদান করা হবে। এটি বাস্তবায়নে পৌর এলাকার মধ্যে অবস্থিত ৫৪টি শিক্ষা প্রতিষ্টান, ৩২টি কমিউনিটি কেন্দ্র, পৌরসভার ১টি স্থায়ী কেন্দ্র, ৩২টি ইপিআই সেশন ও সাবেক ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ২৪টি সহ বর্ধিত আরো ৮টি স্থানে টিকাদান কার্যক্রম চলবে। তিনি বলেন, পৌরসভার টিকাদানকর্মী ও প্রশিক্ষনপ্রাপ্ত সেচ্ছাসেবকগন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে টিকা প্রদান করবেন।
সভায় আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, প্রথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবীর হাসান, সাংবাদিক জামির হোসেন, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আলমগীর হোসেন, এস আই তকিব্বর হোসেন, পৌর টিকাদান সুপারভাইজার হান্নান আলী, পরিবেশক সমিতির আব্দুল আলিম, শিক্ষক বিদৌরা আক্তার ও জাফরুল হোসেন প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রাইমারী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

বজ্রপাতে বাবার মৃত্যু, ছিটকে পড়ে বাঁচল কোলে থাকা সন্তান

এফএনএস: রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।...

Photo

আশঙ্কাজনকভাবে বাড়ছে পিটিয়ে হত্যার ঘটনা

এফএনএস এক্সক্লুসিভ: দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে পিটিয়ে...

Photo

জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করে ৬০ ছাত্রনেতার বিবৃতি

এফএনএস: জুলাই ঘোষণাপত্রকে জনগণের সঙ্গে প্রতারণামূলক ও প্রহসনের উল্লেখ...

Photo

জুলাইয়ের সঙ্গে বেইমানি করলে ছাড় নয়: ডা. শফিকুর

এফএনএস: জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এবং জনমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত