সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

উচ্চকন্ঠ   23-Jul-2025   41

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায় ট্রেনে কাটা পড়ে আঞ্জুয়ারা খাতুন আনচি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। স্থানীয় ও নিহতের স্বজনরা জানিয়েছে, আঞ্জুয়ারা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আঞ্জুয়ারা খাতুন উপজেলার ঈশ্বরবা গ্রামের কোরবান আলীর মেয়ে।
মোবরকগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌহিদুর রহমান বলেন, আঞ্জুয়ারা খাতুন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি গত রাতেও স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। রাতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ৭৪৭ নম্বর ট্রেনে কাটা পড়েন। পরে যশোর থেকে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুধবার সকাল ১০ টার দিকে মরদেহ উদ্ধার করে।
যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রেনে কাটা পড়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

office@ukantho.com


Photo

ঢাকা-৯ আসনে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

এফএনএস:ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী...

Photo

শিক্ষার্থীকে হেলপারের ধাক্কা, ১৩ বাস আটকালো কলেজ ছাত্ররা

এফএনএস: হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে মেঘলা পরিবহনের বাসের সহকারীর হামলায়...

Photo

না.গঞ্জে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল ও তরুণ দলের দুই নেতা আটক

এফএনএস: নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ...

Photo

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া

এফএনএস: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত