মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে লড়বেন ২১ প্রার্থী, কে কোন প্রতীক পেলেন

উচ্চকন্ঠ   21-Jan-2026   64

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে ঝিনাইদহ জেলার ৪ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ২১ জন প্রার্থীর মাঝে তাদের নিজ নিজ প্রতীক তুলে দেওয়া হয়।
প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঝিনাইদহ-১ (শৈলকুপা, সংসদীয় আসন-৮১):
মো. আসাদুজ্জামান- ধানের শীষ (বিএনপি), এএসএম মতিউর রহমান- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), মতিয়ার রহমান- ঈগল (এবি পার্টি), শহিদুল এনাম পল্লব- কাঁচি (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী), মনিকা আলম- লাঙ্গল (জাতীয় পার্টি)।
ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু, সংসদীয় আসন-৮২):
মো. আব্দুল মজিদ- ধানের শীষ- (বিএনপি), আলী আজম মোহাম্মদ আবু বকর- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), আসসাদুল ইসলাম- মই (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ), আবু তোয়াব, কাঁস্তে (সিপিবি), মমতাজুর রহমান- হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সওগাতুল ইসলাম- লাঙ্গল (জাতীয় পার্টি)।
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর, সংসদীয় আসন-৮৩):
মেহেদী হাসান- ধানের শীষ (বিএনপি), অধ্যাপক মতিয়ার রহমান- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও সুমন কবির- ট্রাক (গণঅধিকার পরিষদ)।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের ৪টি ইউনিয়ন, সংসদীয় আসন-৮৪):
রাশেদ খাঁন- ধানের শীষ (বিএনপি), মাওলানা আবু তালেব - দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), সাইফুল ইসলাম ফিরোজ- কাপ পিরিচ (স্বতন্ত্র, বিএনপি বিদ্রোহী), আব্দুল জলিল- হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খনিয়া খানম- উদীয়মান সূর্য (গণফোরাম), এমদাদুল ইসলাম বাচ্চু- লাঙ্গল, (জাতীয় পার্টি)।
এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দের সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জে সাম্য ও সমতায় দেশ...

Photo

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করনের ঘোষণা বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ...

Photo

জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছে: রিজভী

এফএনএস: আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের যুগপৎ সঙ্গী বাংলাদেশ জামায়াতে...

Photo

ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

এফএনএস: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ইরানে চিকিৎসা সহায়তা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত