সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের পূজা মন্দির পরিদর্শন ও গণসংযোগ

উচ্চকন্ঠ   05-Nov-2025   69

Photo

নিজস্ব প্রতিবেদক: জননেতা তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়ন ও ৭ নভেম্বর শুক্রবার বিকেলে ভূষণ স্কুল মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ সফলের জন্য উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুল ইসলাম হামিদ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। তিনি নিয়ামতপুর ইউনিয়নের নিয়ামতপুর, চাপরাইল বাজার, রায়গ্রাম ইউনিয়নের সিংগী বাজারসহ বিভিন্ন গ্রামে বিএনপি নেতা কর্মীসহ সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ করেন। এর আগে জননেতা হামিদুল ইসলাম হামিদ বারইপাড়া রাস পূজা মন্দিরে যান এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন। তিনি সুষ্ঠুভাবে পূজা উদযাপনে হিন্দু সম্প্রদায়কে সহযোগীতা করার জন্যও স্থানীয় বিএনপি নেতা কর্মীদের নির্দেশ দেন। এসময় তার সাথে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনছার আলীসহ বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সরকারী সহায়তায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কর্তন শুরু

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারের কৃষি সহায়তায়...

Photo

জামাল ইউনিয়নের ভয়ঙ্কর সন্ত্রাসী মূর্তিমান আতঙ্ক আতাউর মেম্বার অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস, ভয়ঙ্কর...

Photo

বিএনপির প্রস্তাবের দিকে হেলে গেছেন ড. ইউনূস: এনসিপি

এফএনএস: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিএনপির প্রস্তাবের দিকে...

Photo

ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত