প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন: সাইদুর আহ্বায়ক, জীবন সদস্য সচিব
উচ্চকন্ঠ 06-Dec-2025 48
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলায় গঠিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এই কমিটিতে সাইদুর রহমান আহ্বায়ক এবং আশিকুর রহমান জীবন সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটি গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় এই নতুন কমিটির অনুমোদন দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান আসিফ এবং তৌফিক আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সোহাগ হোসেন এবং মেশতাক আলী, মুখ্য সংগঠক মোঃ মীর রাকিব, যুগ্ম মুখ্য সংগঠক জুনায়েদ আহমেদ রাজু, মুখপাত্র পদে সহকারী মুখপাত্র শানমুন হাসান রাসিব এবং সুরাইয়া আক্তার। এই কমিটি ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
office@ukantho.com