সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ২ লাখ ৫৮ হাজার শিশু পাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

উচ্চকন্ঠ   28-Jun-2026   40

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬টি উপজেলায় ১ হাজার ৭৮৫টি টিকাকেন্দ্রে প্রায় ২ লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
‎আজ রোববার (২৮ জুন) সকালে শহরের পুরাতন হাসপাতাল চত্বরে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
‎জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ও ঝিনাইদহ ২৫ শয্যা শিশু হাসপাতালের পরিচালক ডা. আলী হাসান ফরিদ (জামিল) সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ক্যাম্পেইন চলাকালে জেলার ৬টি উপজেলায় মোট ২ লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট ১ হাজার ৭৮৫টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এই ক্যাম্পেইন চলছে।
এর মধ্যে সদর উপজেলায় মোট ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ১৮০ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া সদর উপজেলায় ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৪ হাজার ৪৩৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, ইপিআই সেন্টারগুলোতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া ভ্রাম্যমাণ বা অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

office@ukantho.com


Photo

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করা হবে: দুদক চেয়ারম্যান

এফএনএস: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন...

Photo

ঝিনাইদহে ফুলবাড়ী দিবসে ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০তম বার্ষিকী...

Photo

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে...

Photo

মঞ্চ ৭১ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম মঞ্চ ২৪ এর

এফএনএস: মঞ্চ ৭১ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত