বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মোচিক সমবায় সমিতির নির্বাচন-২০২৫: মুন্না সহসভাপতি ও আতিয়ার সম্পাদক

উচ্চকন্ঠ   27-Apr-2025   35

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: দক্ষিনাঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল কর্মচারী সঞ্চয় ও সরবরাহ সমবায় সমিতির ২০২৫ নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার অনুষ্টিত এ নির্বাচনে বেসরকারী ফলাফলে মাহফুজুর রহমান মুন্না সহ সভাপতি ও আতিয়ার রহমান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রাশিদুল ইসলাম জানান, রোববার চিনিকলের অভ্যন্তরে ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্ষন্ত ভোট গ্রহন করা হয়। মোট ভোটার সংখ্যা ১৫২৪ টি। নির্বাচনে প্রাপ্ত ভোটের ফলাফলে সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে মাহফুজুর রহমান মুন্না আনারস প্রতিকে (২১০ ভোট) পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আতিকুর রহমান চশমা প্রতিকে (১২৫ ভোট) ও মশিউর রহমান স্বপন চেয়ার প্রতিকে পেয়েছেন (১৪০ ভোট)। সাধারন সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে আতিয়ার রহমান গরুগাড়ী প্রতিকে (৩৭৬ ভোট) পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আতাউল হক জেহাদ ছাতা প্রতিকে পেয়েছেন (২৯ ভোট) ও দেবাদিদেব ভট্টাচার্ষ্য মাছ প্রতিকে পেয়েছেন (৭৯ ভোট)।
এ নির্বাচনে ৯ টি সদস্য পদে নির্বাচিতরা হলেন- এমরান হোসেন ফুটবল প্রতিকে (৪০৬ ভোট), কামরুজ্জামান টুটুল মোমবাতী প্রতিকে (৩৮২ ভোট), জাহিদুল ইসলাম দোয়াত কলম প্রতিকে (৩৪৭ ভোট), ফাইজুর রহমান আম প্রতিকে প্রতিকে (৩৭২ ভোট), মাসুদুর রহমান উড়োজাহাজ প্রতিকে প্রতিকে (৩৩০ ভোট), মিলন বিশ্বাস দেওয়াল ঘড়ি প্রতিকে (৪০০ ভোট), রফিকুল ইসলাম টেলিভিশন প্রতিকে (৩৪৪ ভোট), সাহাদ আরী মোরগ প্রতিকে (৩৫৯ ভোট) ও সাহার আলী বাস প্রতিকে (৩৭০ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে পাওনা টাকা নিয়ে জবাইচেষ্টা, আহত ব্যক্তি উদ্ধার, হামলাকারী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা দাবি...

Photo

কালীগঞ্জে শিক্ষক আলহাজ্ব সিরাজুল ইসলামের ইন্তেকাল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের সর্বজন শ্রদ্ধেয়...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তণ করলেন বিএনপি নেতা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

মহেশপুরে বাসে অভিযান চালিয়ে ১২৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ২ জন গ্রেপ্তার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিশেষ অভিযান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত