সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের বিষয়খালীতে ভাড়া বাড়ি থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   27-Jul-2025   58

Photo

আজিমুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের একটি ভবন থেকে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ভাড়া বাসার ঘরের দরজা ভেঙ্গে পুলিশ তার গলিত লাশ উদ্ধার করে।
মৃত তরিকুল ইসলাম পেশায় গার্মেন্টস শ্রমিক। তিনি সদর উপজেলার মহারাজপুর কেশবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মৃত তরিকুল ইসলামের ভাই আজিজুল ইসলাম জানান, গত এক সপ্তাহ ধরে তার ছোট ভায়ের কোন খোঁজ ছিল না। রোববার তরিকুলের স্ত্রীর পাঠানো তালাকনামা বাড়িতে পৌছালে তরিকুলের খোঁজখবর শুরু করে তার পরিবারের লোকজন। পরে বিষয়খালী বাজারে ভাড়া বাসার দরজা ভেঙে তরিকুলের গলিত মরদেহ দেখতে পায় তার স্বজনরা।
তরিকুলের ভাগ্নে ইয়াসিন জানান, তার মামী জুনিয়া খাতুন তালাক দিয়ে চলে যাওয়ার পর হয়তো মামা হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করতে পারে। তিনি জানান, তার মামা গার্মেন্টেসে চাকরী করে অনেক টাকা জমিয়েছিল। টাকা শেষ হওয়ার পর সংসারে টানাটানি শুরু হয়। এক পর্যয়ে তার মামী তালাক দিয়ে চলে যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ দেখে চেনার উপায় নেই। হয়তো এক সপ্তাহের বেশি সময় আগে মারা গেছে। শরীরের চামড়া পঁচে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগ বা ঘুমের বড়ি খেয়ে সুইসাইড করতে পারেন। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

office@ukantho.com


Photo

রাজধানীতে চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যা

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মো. বাপ্পি (১৫) নামের এক কিশোরকে...

Photo

নরসিংদীতে রাতে ডেকে নিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা

এফএনএস: নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের...

Photo

বাগেরহাটে নিজ ঘরে পাওয়া গেল দম্পতির লাশ

এফএনএস: বাগেরহাটের শরণখোলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে...

Photo

ফরিদপুরে দু পক্ষের সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর

এফএনএস: ফরিদপুরের সালথায় কেরাম খেলা নিয়ে বিরোধের জেরে দু’গ্রুপের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত