বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সত্যিকারের শিক্ষা থাকলে হত্যার হুমকি দিত না ছাত্রলীগ নেতা: রিজভী

উচ্চকন্ঠ   05-Oct-2025   78

Photo

এফএনএস: দেশে সত্যিকারের শিক্ষা ব্যবস্থা থাকলে ছাত্রলীগের নেতা প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দিতে পারতো না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে রাজধানীর গুলশানে আমরা বিএনপি পরিবার আয়েজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জানা যায়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রেসিং কার নির্মাতা গবেষক দলকে মেধাভিত্তিক অনুপ্রেরণা বৃদ্ধিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহ দেওয়ার জন্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিজভী আরও বলেন, বিগত সরকার মেট্রোরেল, উড়াল সেতু, ফ্লাইওভারের মতো গল্প শুনিয়েছে। অথচ বিদ্যালয় এবং শিক্ষাগত অবকাঠামোর দিকে মনোযোগ দেয়নি। এ কারণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা যায়নি এবং ছাত্র রাজনীতির নামে মাস্তান, গুন্ডা তৈরি হয়েছে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমার বিশ্বাস, আমরা যদি শিক্ষাব্যবস্থায় এমন একটি কাঠামো গড়ে তুলতে পারতাম যেখানে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ থাকত, তাহলে তারা ছাত্রদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে পারতো- বিজ্ঞান ও সাহিত্য চর্চার ক্ষেত্রেও। কিন্তু বিগত সময়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়নি, শুধু লোক দেখানো কাজ করা হয়েছে। তিনি বলেন, আমরা একটি দুঃসহ পরিস্থিতি পার করে এসেছি। এখন সেই স্বপ্ন পূরণ করতে হবে- যারা রেসিং কার তৈরি করেছে, তাদের মননের মধ্যে যে স্বপ্ন রয়েছে সেটি বাস্তবায়ন হলে তাহলেই এই দেশ সমৃদ্ধশালী হবে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)র রেসিং কার নির্মাণে যুক্ত শিক্ষার্থীদের সহযোগিতা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে: উপদেষ্টা আসিফ

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...

Photo

কালীগঞ্জে খাজনার অজুহাতে চাঁদাবাজির অভিযোগ: প্রতিবাদে চাউল ব্যবসায়ীদের ধর্মঘট

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ বাজারে...

Photo

ঝিনাইদহে ৫ দফা দাবীতে মউশিক শিক্ষকদের মানববন্ধন

বছির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আউট সোর্সিং বাতিল, সকল জনবলকে...

Photo

চলতি মাসের প্রথম ১৮দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৪ কোটি টাকা

দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম ১৮ দিনে বৈধ পথে ১২০ কোটি ৬৮ লাখ ৮০ হাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত