সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার নাহিদের

উচ্চকন্ঠ   27-Jan-2026   60

Photo

এফএনএস: সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার করে ভোট প্রার্থনা করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকালে তিনি রামপুরা বাজারে গণসংযোগ করেন। এসময় ১১ দলীয় জোটের অন্যতম জামায়াত ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বাজারের ব্যবসায়ীদেরকে শাপলা কলি মার্কা ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। ভোটারদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, এই এলাকা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। কেউ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কাছে হয়রানি হবেন না। ঢাকা- ১১ আসনের প্রতিটি এলাকার সমস্যা দেখে সেগুলোর সমাধান করা হবে। আমাদের স্বপ্ন ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ে তোলা হবে। সেই লক্ষ্যে আপনারা শাপলা কলি মার্কায় ভোট দেবেন। বিএনপিকে উদ্দেশ্ করে এনসিপির আহ্বায়ক বলেন, আপনারা (বিএনপি) কী আওয়ামী লীগের পথে হাঁটবেন নাকি গণতন্ত্রের পথে হাঁটবেন। আওয়ামী লীগ অন্য দলকে রাস্তায় নামতে দিতোনা। তাদের পরিণতি ৫ আগস্ট কী ঘটেছে সবাই দেখেছে। এখন বিএনপি এ রকম করছে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতনই হবে। তিনি বলেন, আজ ( মঙ্গলবার) পাটোয়ারীর ওপর হামলা হয়েছে। (গত সোমবার) উত্তরায় হামলা হয়েছে। ৬/৭ টি জেলায় জামায়াতের মহিলা কর্মীদের হেনস্তা করা হয়েছে। হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা কিন্তু আর বসে থাকবো না। নাহিদ বলেন, ৫ আগস্টের পর আমরা মনে করেছিলাম সব দলমত নিয়ে ঐক্য করে চলবো। কিন্তু ৫ আগস্টের পর তারা চাঁদাবাজি বাড়িয়েছে। আগে ২০০ টাকা দেওয়া লাগলে এখন ৬০০ টাকা দিতে হচ্ছে। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ দুর্নীতিমুক্ত দেশ গড়তে শাপলা কলি মার্কায় ভোট দেবেন। পাশাপাশি হ্যাঁ ভোট দেবেন। প্রসঙ্গত, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে রামপুরা এলাকায় গণসংযোগ শুরু করেন নাহিদ ইসলাম। এই এলাকায় রাত ৯টা পর্যন্ত তার গণসংযোগ করার কথা রয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির লিংকেজ মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গত ২ মার্চ রবিবার ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার...

Photo

ঝিনাইদহে নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ২১ সদস্য...

Photo

ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমান্ড

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের...

Photo

কালীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভাতেই শৃঙ্খলা নেই!

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পর্যায়ের অতি গুরুত্বপুর্ণ আইন শৃঙ্খলা কমিটির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত