প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের অভিযানে ভুয়া পুলিশ চক্রের ৫ সদস্য গ্রেফতার, ইয়াবা উদ্ধার
উচ্চকন্ঠ 02-May-2026 27
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে পুলিশ পরিচয়ে প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের একটি দল অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলমের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাকিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ শৈলকুপা থানার চন্ডিপুর গ্রামের গোলাপ মোল্লার বাড়িতে অভিযান চালায়। অভিযানে হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মোঃ রিয়াজ বিশ্বাস (২৭), মোঃ রুবেল হোসেন মোল্লা (৩২), মোঃ আশিক জোয়ার্দ্দার (২৪), মোছাঃ তাসমিম খাতুন (২১) এবং মোছাঃ জান্নাতুল ফেরদৌস (২০)। তাদের সবার বাড়ি শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
office@ukantho.com