অপরাধ
চুয়াডাঙ্গায় এক যুবককে গলা কেটে হত্যা
উচ্চকন্ঠ 02-Dec-2025 65
এফএনএস: চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের সোহেল রানা (২৫) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরের দিকে বেলগাছি গ্রামের খরার মাঠে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন। চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকা বেলগাছি গ্রামের মাঠে এক যুবককে গলা কেটে হত্যা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতা বা পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ উদঘাটন হবে।
office@ukantho.com