বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কক্সবাজারে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

উচ্চকন্ঠ   22-Jan-2025   56

Photo

এফএনএস: কক্সবাজারে টেকনাফ উপজেলার নাফ নদে সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, গত মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদের মেম্বার পোস্ট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির পৃথক দুটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নদের তীরে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে নদ সাঁতরে মিয়ানমার দিকে পালিয়ে যায়। বিজিবির এই কর্মকর্তা বলেন, অভিযানের এ পরিস্থিতিতে পাচারকারিদের আরও কয়েকজন আলিখালের দিকে যেতে দেখে বিজিবির সদস্যরা ধাওয়া দেয়। পরে লোকগুলো নদী সাঁতরে খরেরদ্বীপ হয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়। তিনি আরও বলেন, পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারিদের বিভিন্ন স্থানে ফেলে যাওয়া পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় চার লাখ ৫০ হাজার ইয়াবা। উদ্ধার করা মাদকের চালান পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে।

office@ukantho.com


Photo

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয়: সাদিক কায়েম

এফএনএফ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি...

Photo

ঝিনাইদহে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় এক...

Photo

কালীগঞ্জে মুজিবের ভাষন প্রচার করায় বিক্ষুব্ধ জনতার হামলা: মাইক ভাংচুর, একজন আহত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: শেখ মুজিবের ভাষন মাইকে প্রচার...

Photo

আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত

এফএনএস: ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে সম্প্রতি আওয়ামী লীগের ঝটিকা মিছিল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত