বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মুজিবের ভাষন প্রচার করায় বিক্ষুব্ধ জনতার হামলা: মাইক ভাংচুর, একজন আহত

উচ্চকন্ঠ   26-Mar-2025   48

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: শেখ মুজিবের ভাষন মাইকে প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালিয়ে একজনকে আহত ও মাইক ভাংচুর করেছে। বুধবার সকাল ৯ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মাইকে শেখ মুজিবের ভাষন চলাকালে এ ঘটনা ঘটে। হামলায় মুক্তিযোদ্ধা সংসদের কেয়ার টেকার সাগর হোসেন নামে ১জন আহত ও মাইকের কিছু অংশ নিয়ে গেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
কালীগঞ্জ শহরের দেশ মাইক এন্ড অডিও ্এ্যাড প্রতিষ্টানের স্বর্তাধিকারী ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকা ভাড়ায় একটি মাইক সেট মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যায়। তিনি শুনেছেন, ওই ভবনের কেয়ার টেকার সাগর হোসেন মাইকে শেখ মুজিবের ভাষন বাজাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে নিষেধও করে। কিন্তু এরপরও মুজিবের ভাষন চলতে থাকে। মাইকে এমন ভাষন প্রচার শুনতে পেয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা সকাল ৯ টার দিকে মিছিল নিয়ে ওই ভবনে হামলা চালায়। তারা কেয়ার টেকার সাগর হোসেনকে মারপিট করে আহত ও মাইক ভাংচুর শেষে তার হরেন নিয়ে যায়। এ ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে আহত সাগর হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন জানান, হামলা বা মারপিট ঘটনার বিষয়টি তিনি কিছুই জানেন না। কেয়ার টেকার সাগর তাকে ভাষন প্রচার নিয়ে কিছুই বলেনি। কেউ বা দুষ্ট চক্র তাদের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটাতে পারে।

office@ukantho.com


Photo

শৈলকুপায় কিশোরীকে গণধর্ষণ, আটক তিন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক কিশোরী...

Photo

মহেশপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুনের বিরুদ্ধে অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে দৈনিক কালবেলা...

Photo

বৈরী আবহাওয়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার যুবদল নেতার

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বেচ্ছাশ্রমে...

Photo

কোটচাঁদপুরে মাদক ও অনলাইন জুয়ায় ধ্বংস যুব সমাজ

মামুন হোসেন,নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুর ; অনলাইন জুয়া ও মোবাইল গেমে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত