সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আবদুল হামিদের বাড়ি ভাঙচুর-আগুনের পর ভাতিজার রিসোর্টেও আগুন

উচ্চকন্ঠ   07-Feb-2025   58

Photo

এফএনএস: ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার আমলের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকার আবদুল হামিদের বাসভবনে এ ঘটনা ঘটে। অন্যদিকে আবদুল হামিদের ভাতিজা কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামালের ‘হাওর রিসোর্ট’ও ভাঙচুর করে আগুন দিয়েছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে মিঠামইনের সদর ইউনিয়নের কামালপুর এলাকায় অবস্থিত রিসোর্টটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠামইন বাজার থেকে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে হাওর রিসোর্টে এসে ছুটে আসেন। পরে রিসোর্টের গেট ভেঙে প্রবেশ করে প্রথমে ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ করেন। মিঠামইন থানার ওসি মো. শফিউল আলম বলেন, রিসোর্টে আগুন ও ভাঙচুরের ঘটনা শুনেছি। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এরআগে গত বৃহস্পতিবার রাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকার সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসভবনে যান শতাধিক বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় প্রথমে বাসভবনটিতে ভাঙচুর চালানো হয়। এরপর সেখানে আগুন জ্বালিয়ে বিভিন্ন শ্লোগান দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাসভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এদিকে রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়টি এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে কার্যালয়টিতে কয়েকদফা ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ ছাড়াও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়।

office@ukantho.com


Photo

একই শিরোনামে ১৩ পত্রিকায় এক সংবাদ, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ

এফএনএস: ময়মনসিংহে একই সংবাদ একই শিরোনামে ১৩টি আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক...

Photo

পাবনায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

এফএনএস: পাবনার ঈশ^রদী উপজেলার বহরপুর এলাকায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে...

Photo

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাসায় মিলল আড়াই কোটি টাকা

এফএনএস: প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর-ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক...

Photo

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

এফএনএস: জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত