বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জে ছাত্রদল-যুবদল সংঘর্ষ

উচ্চকন্ঠ   11-Mar-2025   49

Photo

এফএনএস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন। মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সংঘর্ষের ঘটনায় দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও দেওয়ানপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে গত সোমবার রাতে পাঁচগাও দেওয়ানপাড়া এলাকায় দুপ্তারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহন মিয়া ও একই ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মন খানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, আড়াইহাজারের পাঁচগাও মোল্লাপাড়া এলাকায় ছাত্রদল নেতা মোহন মিয়া ও দেওয়ানপাড়া এলাকায় যুবদল নেতা জুম্মন খান নিয়ন্ত্রণ করে থাকেন। পাঁচগাও গোলাপবাগ বাজারটি বড় একটি ব্যবসাকেন্দ্র হওয়ায় বাজারের নিয়ন্ত্রণ নিয়ে উভয় নেতার অনুসারীদের মধ্যে বিরোধ লেগেই থাকে। সেই সঙ্গে এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার আসর থেকেও অর্থনৈতিক লেনদেন হয়। এ এলাকার ব্যবসা-বাণিজ্য ও আধিপত্য নিয়ে এর আগে বেশ কয়েকবার ছাত্রদল নেতা মোহন মিয়া ও যুবদল নেতা জুম্মন খানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সবশেষ গত সোমবার রাতে দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোহন মিয়া (২০), তারা মিয়া (৫৫), খাইরুল ইসলাম (৩৫), জুম্মন খান (৩৫), মুন্না মিয়া (২৬), জামান মিয়া (৪০), ফালান মিয়া (৩৫), ইয়াকুব মিয়া (৩৭), ইয়াছিন ভ‚ঁইয়া (৪০), আবুল কাসেম ভ‚ঁইয়া (৪২), সোলেমান মিয়াসহ (৩৮), পারভেজ মিয়াসহ (২৪) অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে আবুল কাসেম, খাইরুল ইসলাম ও মোহন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে দুপ্তারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহন মিয়া বলেন, দেওয়ানপাড়া এলাকার জুম্মন খানের নেতৃত্বে একটি গ্রæপ গত বছরের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলে এলাকায় বেশ দাপটের সঙ্গে চলাফেরা করে। শেখ হাসিনার পতনের পর তারা রাতারাতি পাল্টে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বনে এলাকায় তাÐব শুরু করেন। তিনি আরও বলেন, লোকজনকে নিয়ে এলাকায় মাদক কারবারের বিস্তার করতে থাকেন জুম্মন খান। এতে স্থানীয় লোকজনের সঙ্গে আমি এর প্রতিবাদ করলে জুম্মন খানের নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের লোকজন মারাত্মক আহত হন। এদিকে দুপ্তারা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মন খান মাদক, চাঁদাবাজি ও জুয়ার আসর বসানোর জন্য ছাত্রদল নেতা মোহন মিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। তিনি বলেন, আমি ও আমার অনুসারীরা এসব অপকর্ম বাধা দিলে মোহন মিয়ার নেতৃত্বে তার লোকজন আগ্নেয়াস্ত্র, ককটেল, ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে রক্তাক্ত করেন। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি। এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত...

Photo

কালীগঞ্জে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোটশিমলা...

Photo

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীগঞ্জে ছাত্রদলের ২১ নেতাসহ ৫৫ জনকে বহিষ্কার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ...

Photo

যত বাধাই আসুক, ড. ইউনুসের নেতৃত্বে ফেব্রুয়ারীতে নির্বাচন হবে: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ মোঃ আসাদুজ্জামান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত