রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক ডায়লগ, মানবাধিকার জার্নালিস্ট নেটওয়ার্ক গঠিত, আহ্বায়ক রাজিব হাসান ও সদস্য সচিব শাহানুর আলম

উচ্চকন্ঠ   08-May-2026   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ওয়েলফেয়ার এফোটস (উই) এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেণ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এ্যাড. সাইদুর রহমান। এছাড়া এমএসএফ এর ইম্পাওয়ার প্রকল্পের সমন্বয়কারী নাজনিন শবনম, জেলা সমন্বয়কারী ও ওয়েলফেয়ার এফোটস এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন উপাস্থত ছিলেন। এসময় সিনিয়র সাংবাদিক ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি এম এ কবির, সাধারণ সম্পাদক মাজেদ রেজা বাধন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ নাসিম আনসারি, সহ-সম্পাদক সাদ্দাম হোসেন, সাংবাদিক সোহাগ আলী, শাহাজাহান নাবিন, কামরুজ্জামন লিটন, ময়না খাতুন, জাফর উদ্দীন রাজু বক্তব্য রাখেন। এছাড়াও আলোচনায় ঝিনাইদহের ত্রিশ জন সংবাদ কর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মতবিনিময় শেষে সাংবাদিক মোঃ রাজিব হাসানকে আহবায়ক ও মোঃ শাহানুর আলমকে সদস্য সচিব এবং উপস্থিত সকলকে সদস্য করে মানবাধিকার জার্নালিস্ট নেটওয়ার্ক গঠিত হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মহাসড়ক অবরোধ করেছে কৃষি...

Photo

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

এফএনএস: চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে...

Photo

যশোরে ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

এফএনএস: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের...

Photo

করোনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা: অধ্যাপক সায়েদুর রহমান

এফএনএস: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে সরকার।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত