সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুষ্টিয়ায় ভুট্টাক্ষেতে নিয়ে শিশু ধর্ষণের অভিযোগ

উচ্চকন্ঠ   27-Apr-2025   27

Photo

এফএনএস: কুষ্টিয়ার মিরপুরে ভুট্টাক্ষেতে নিয়ে এক শিশু (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা ৩টার দিকে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, শনিবার এই ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম মো. সাব্বির। সে নিশ্চিন্তপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। ঘটনার পর অভিযুক্ত ধর্ষক পালিয়ে গেছে। মিরপুর থানার ওসি বলেন, ‘শনিবার সকালে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে অভিযুক্ত সাব্বির বাগানের পাশে ভুট্টাক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির বাবা গত শনিবার রাতে অভিযুক্তের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯/১ ধারায় মামলা দায়ের করেন।’ তিনি আরও জানান, এ ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ

এফএনএস: আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে...

Photo

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী

এফএনএস: বগুড়ার আদমদীঘিতে লাবণী ওরফে লাভলী আক্তার (২২) নামে গৃহবধূর অস্বাভাবিক...

Photo

৪ অক্টোবর কালীগঞ্জ প্রবীন হিতৈষী সংঘের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জ¦রা বিজ্ঞান প্রতিষ্ঠানের...

Photo

কালীগঞ্জ বারোবাজারে পরিবেশক সমিতির গাড়ি থেকে চাঁদা আদায়, ব্যবসায়ীদের ক্ষোভ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত