মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি, ঝিনাইদহে সমালোচনার ঝড়

উচ্চকন্ঠ   13-May-2026   46

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সদ্য যোগদান করা জেলা প্রশাসক নোমান হোসেনকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনায় থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে এবার সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে।
বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা তথ্য অফিস। সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে বিবেচিত এ আয়োজনকে ঘিরে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলে ছিল ব্যাপক আগ্রহ। তবে বিস্ময়করভাবে অনুষ্ঠানে উপস্থিত হননি জেলা প্রশাসক নিজে। তার পরিবর্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানকে পাঠানো হয়।
অভিযোগ উঠেছে, প্রেস ব্রিফিং চলাকালীন সময়েই জেলা প্রশাসক তার কার্যালয়ে অবস্থান করছিলেন। পরে দুপুরে শহরের ফুডসাফারি মিলনায়তনে “রূপান্তর” নামের একটি এনজিও আয়োজিত অনুষ্ঠানে তাকে উপস্থিত দেখা যায়। এ ঘটনায় সরকারি গুরুত্বপূর্ণ কর্মসূচির চেয়ে একটি বেসরকারি এনজিওর অনুষ্ঠান বেশি অগ্রাধিকার পেয়েছে কিনা-তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
স্থানীয় সাংবাদিকদের একাংশের দাবি, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে আয়োজিত এই প্রেস ব্রিফিং ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে জেলা প্রশাসকের অনুপস্থিতি শুধু দৃষ্টিকটুই নয়, দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে একই সময়ে অন্য একটি অনুষ্ঠানে তার অংশগ্রহণ বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।
জানা গেছে, দেশের অন্যান্য জেলায় এ ধরনের ব্রিফিং জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক নিজেই সভাপতিত্ব করেছেন। অথচ ঝিনাইদহে অনুষ্ঠানটি আয়োজন করা হয় জেলা শিল্পকলা একাডেমিতে। সেখানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আনুষ্ঠানিকতা শেষ করা হয় বলে অভিযোগ রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক বক্তব্য দিয়ে দ্রুত অনুষ্ঠান ত্যাগ করে এনজিওর অনুষ্ঠানে যোগ দেন বলেও জানা গেছে।
জেলার বিভিন্ন মহল মনে করছে, সদ্য দায়িত্ব গ্রহণের পর এমন কর্মকাণ্ড প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ওই অনুষ্ঠানে জেলা প্রশাসকের উপস্থিতি বাধ্যতামূলক ছিল না। অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একজন কর্মকর্তা থাকলেই চলত। তাই আমি সেখানে যাইনি।

office@ukantho.com


Photo

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: চুরির উদ্দেশ্যেই বাসায় কাজ নেন আয়েশা

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা ও মেয়েকে খুনের ঘটনায় নতুন...

Photo

ফ্যামিলি কার্ডে গাফিলতি ঝিনাইদহ সমাজসেবার দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি...

Photo

কারো সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার

এফএনএস: সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে...

Photo

ঝিনাইদহে চিকিৎসা সেবায় নগদ অর্থ প্রদাণ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় প্রবীনদের চিকিৎসা সেবায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত