রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক

উচ্চকন্ঠ   18-Mar-2026   114

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়ন ভবন থেকে বংকিরা স্কুল মোড় ভায়া আসাননগর সড়কটির নির্মাণকাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘ ৩২ বছর পর সড়কটির মাঝখানের প্রায় ৭০০ মিটার নতুন করে নির্মাণ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান, ১৯৯৪ সালে ঝিনাইদহের উন্নয়নের কারিগর হিসেবে পরিচিত প্রয়াত মসিউর রহমানের উদ্যোগে রাস্তাটির সলিং কাজ শুরু হয়। সে সময় পর্যায়ক্রমে ১৬ লাখ ও পরে ১৯ লাখ টাকার বরাদ্দ এনে সড়কটির উন্নয়ন করা হয়। তবে পরবর্তীতে রাস্তাটির একটি অংশ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তা ভেঙে চুরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। তারা বাধ্য হয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রাম হয়ে দশমাইল বাজার ঘুরে ঝিনাইদহে যাতায়াত করতেন, যা সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিত।
আসাননগর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যংকার সিরাজুল ইসলাম জানান, দুই পাশের সড়ক পিচঢালা হলেও মাঝখানের এই অংশটি দীর্ঘদিন অবহেলিত ছিল। এতে করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।
এদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আসিফ কাজল এলজিইডির ঝিনাইদহ ও হেড অফিসে একাধিকবার তদবির করে অবশেষে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়নে ভূমিকা রাখেন। ১৯৯৪ সালেও তিনি এই সড়কের প্রাথমিক উন্নয়ন কাজ শুরু করতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন।
এলাকার ইউপি সদস্য শহিদুল ইসলাম মনসাদ জানান, সড়কটির নির্মান কাজ শেষ হলে ঝিনাইদহ শহরের সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে।

office@ukantho.com


Photo

চুয়াডাঙ্গায় এক যুবককে গলা কেটে হত্যা

এফএনএস: চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের সোহেল রানা (২৫) নামের...

Photo

চাঁদপুরে পিকআপভ্যান চাপায় ডাকাত সদস্যের মৃত্যু

এফএনএস: চাঁদপুরের কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে মালবাহী পিকাআপভ্যানের...

Photo

ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের...

Photo

হরিণাকুন্ডু সরকারি লালন শাহ কলেজে পিঠা উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলার লোকজ ঐতিহ্য এবং নারীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত