বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   16-May-2026   39

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কে এ সভার আয়োজন করা হয়।
জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মমিনুর রহমান এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন।
সভায় জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা জেলার উন্নয়ন কার্যক্রমে এনজিওগুলোর ভূমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে সমাজ উন্নয়নে এনজিওগুলোর কার্যকর ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন। সভা শেষে অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

আদালতের রায়ের প্রতিবাদ ও কারিগরি ছাত্রদের ছয় দফা দাবীতে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রাতিবেদক, ঝিনাইদহ: ছয় দফা দাবীতে ঝিনাইদহে সড়ক...

Photo

সরকারি শিশু পরিবারে ধর্ষণ: শারীরিক পরীক্ষা শেষে আদালতে কিশোরীর জবানবন্দি

এফএনএস: ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারের (বালিকা)...

Photo

মাদকবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা ঝিনাইদহের নতুন জেলা প্রশাসকের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি)...

Photo

ঝিনাইদহে একতা যুব উন্নয়ন ক্লাবের শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কনকনে এই শীতে যখন জনজীবন বিপর্যস্ত,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত