রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

আদালতের রায়ের প্রতিবাদ ও কারিগরি ছাত্রদের ছয় দফা দাবীতে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ

উচ্চকন্ঠ   16-Apr-2025   50

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রাতিবেদক, ঝিনাইদহ: ছয় দফা দাবীতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
যে কারণে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে সকল রুটে যান চলাচল। দীর্ঘ যানজন সৃষ্টি হয় সড়কের উভয় পাশে। ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারীরা।
সেসময় শিক্ষার্থীরা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের দেওয়া পদোন্নতির রায় হাইকোর্ট অবৈধ উল্লেখ করে তা বাতিলের দাবী জানান। সেই সাথে ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন, উচ্চশিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোন বয়সে ভর্তির সুযোগ বাতিল করে বিশ্বের আদলে ৪ বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করারসহ তাদের দেওয়া ৬ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান। পরে প্রশাসনের দেওয়া আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

office@ukantho.com


Photo

নতুন বাংলাদেশে অনিয়ম-দুর্নীতি হতে দেওয়া যাবে না: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

সাইকেল বিতর্কের পর কোটচাঁদপুরে জামায়াতের আমীর বদল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণকে...

Photo

আদাবরে পুলিশের ওপর হামলা, মূলহোতা রনি-জনিসহ গ্রেপ্তার ৯

এফএনএস: রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশের ওপর হামলার...

Photo

ভাই পুতুল কিনে দেওয়ার জেরে ভাবির হাতে ৫ বছরের শিশু খুন

এফএনএস: পাঁচ বছর বয়সী ছোট বোনের জন্য ভাই এনেছিলেন পুতুল ও ফুলের স্টিকার।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত