রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বকে দেশে না আনার চক্রান্ত চলছে: ফারুক

উচ্চকন্ঠ   24-Apr-2025   52

Photo

এফএনএস: তারেক রহমানের এখন যে নেতৃত্ব, এই নেতৃত্বকেই দেশে না আনার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) কর্তৃক ‘স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রæত জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই চক্রান্তকে রুখে দিতে একটা স্থিতিশীল নির্বাচন দরকার। জনপ্রতিনিধির সরকার দরকার উল্লেখ করে তিনি বলেন, আমি ভয় পেয়েছিলাম ৬ তারিখ (৬ আগস্ট) থেকে কী কী যেন হয়। আমি আমার নির্বাচনী এলাকায় চলে গিয়েছিলাম। কিন্তু একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে হাত উঠাতে দেন নাই তারেক রহমান। এত অত্যাচারের পরও। নেতা নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে, আইনের আওতায় আনা হবে, বিচারের আওতায় আনা হবে। গলায় ছুরি দেওয়া আমাদের দায়িত্ব না। দেখুন সারা বাংলাদেশে বিএনপির হাতে আওয়ামী লীগের কোনো কর্মী মারা গেছে? ফারুক বলেন, এখন জনগণের দাবি, জনগণের প্রত্যাশা, ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন। আমরা আপনার অধীনে একটা সুষ্ঠু নির্বাচনে আশাবাদী। জয়নুল আবদিন ফারুক বলেন, আগে একটা স্থিতিশীল সরকার সংসদে বসতে দেন। তারাই মূল দ্বায়িত্ব পালন করবে কোনটা সংস্কার হবে কোনটা হবে না। এখন এমন সংস্কার করেন যাতে আমার ভোট আমি প্রাইমারি স্কুলে গিয়ে আমার পছন্দমতো প্রার্থীকে দিতে পারি। এটাই আমরা চাই। এটাই তারেক রহমান চান। তিনি আরও বলেন, কেউ যদি ডিজিএফআই, এনএসআই দিয়ে নতুন দল তৈরি করার চেষ্টা করেন তাহলে ১/১১ এর মতো বদনামটা আপনাদের (অন্তর্বর্তী সরকার) ঘাড়েও চাপবে। নতুন দল যত হবে ভাববে আপনারাই করছেন। তিনি বলেন, নির্বাচনের বিরোধিতা যারা করেন তাদের কাছে অনুরোধ, আর বিরোধিতা কইরেন না। আসেন সবাই মিলে বাংলাদেশটাকে ভালোবাসি। একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

office@ukantho.com


Photo

রাজধানীতে নারী সংবাদকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস...

Photo

কালীগঞ্জে ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন: নেপথ্যে কি?

মনজুরুল আহাসান লিতু, নিজস্ব প্রতিবেদক: সহপাঠির সাথে পড়ালেখা নিয়ে প্রতিদ্বন্দীতা।...

Photo

বিএনপির এক গডফাদারের চাঁদার টাকাতেই গণভোট সম্ভব: নাসীরুদ্দীন

এফএনএস: ৫ আগস্টের পর বিএনপির একজন গডফাদারের চাঁদাবাজির টাকা দিয়েই...

Photo

কুমিল্লায় শিকল দিয়ে হাত-পা বেঁধে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

এফএনএস: কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূকে (২২) শিকল দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত