বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

কোটচাঁদপুরে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   23-Jan-2025   57

Photo

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিবেদক: দীর্ঘমেয়াদী ফসল আখ চাষকে লাভবান করতে ও চিনির উৎপাদন বৃদ্ধির লক্ষে ঝিনাইদহে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত।
কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামে সকালে কৃষি মন্ত্রনালয়ের বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্প’র সহযোগীতায় এ মাঠ দিবসের আয়োজন করে।
প্রকল্পের পরিচালক ও বিএসআরআই-র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবু তাহের সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরআই-র কীটতত্ব বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম, বিএসআরআই-র কৃষিতত্ব ও ফার্মিং সিস্টেম বিভাগের প্রধান ড. এ কে এম রাশেদুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান মুনির হোসেন, মোবারকগঞ্জ সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল।
সেসময় বক্তারা বলেন, কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে বছর মেয়াদী ফসল আখকে আরও লাভভান করতে তাদের এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মাঠ দিবস থেকে আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসলের উৎপাদন কৌশল, সুবিধা নিয়ে কৃষকদের নানা পরামর্শ দেন। মাঠ দিবসে ওই এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক নাহিদ ইসলামের

এফএনএস: উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ...

Photo

জনগণের বিশ্বাস- আগামীদিনে দেশের কর্ণধার তারেক রহমান: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আজ দেশের...

Photo

বাংলাদেশ শিশু একাডেমি ঝিনাইদহ শিশু বিষয়ক কর্মকর্তার অবসরকালীন বিদায়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিশু একাডেমি ঝিনাইদহ শিশু...

Photo

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবলীগ নেতা, কাজি ডেকে পড়ানো হলো বিয়ে

এফএনএস: নাটোরে গভীর রাতে বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত