বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরায় মোতায়েন হবে ১৫ প্লাটুন বিজিবি

উচ্চকন্ঠ   22-Jan-2026   61

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১টায় ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
মহেশপুরের খালিশপুরে ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ব্যাটেলিয়ন অধিনায়ক নির্বাচন কে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্র-মাদক চোরাচালান ও মানবপাচার রোধে বিজিবির দৃঢ় তৎপরতার কথা জানান। এছাড়া নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, পুশইন রোধ সহ নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের কঠোর ও সতর্ক অবস্থানের কথাও জানান ব্যাটেলিয়ন অধিনায়ক।
বিজিবি জানায়, ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে ২৯ জানুয়ারি থেকে বিজিবি মোতায়েন শুরু হবে। মোট ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায়।
এ ছাড়া দুটি জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি জায়গায় অস্থায়ী চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে বিজিবি।
পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান, পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি করবে বিজিবি।

office@ukantho.com


Photo

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ ব্যাবসা প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের...

Photo

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় সতর্ক বাংলাদেশ বিমান

এফএনএস: এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং-৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ সম্প্রতি...

Photo

স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা

এফএনএস:চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চৌদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণির...

Photo

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে ঝিনাইদহের একুশটি প্রত্নতত্ত স্থাপনা; গেজেটভুক্ত হওয়া সত্ত্বেও হয়নি সংরক্ষণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ইতিহাস মানেই শুধু অতীত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত