সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে পুলিশের হাতে দুটি মোটরসাইকেল সহ ৬ ডাকাত আটক

উচ্চকন্ঠ   08-Sep-2025   66

Photo

মামুন হোসেন, কোর্টচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ জন সদস্যকে আটক করেছে।
৭ সেপ্টেম্বর রবিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট রাত ১২টার দিকে কোটচাঁদপুর থানাধীন সাফদারপুর বাজারের ফল ব্যবসায়ী বাবলুর রহমান তার ডায়াং-৫০ মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাফদারপুর-খালিশপুর সড়কের নারায়নপুর মাঠে মফিজ ডাক্তারের মেহগনি বাগান সংলগ্ন এলাকায় ৩/৪ জন ডাকাত তার পথরোধ করে এবং খুন-জখমের ভয় দেখিয়ে মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। ডাকাতরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে বাগানের উত্তর-পূর্ব কোণে নিয়ে গিয়ে পাটের রশি দিয়ে হাত-পা ও গায়ের গেঞ্জি দিয়ে মুখ বেঁধে রাখে। এরপর রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে ডাকাত দলের সদস্যরা আরও একজনের কাছ থেকে আলমসাধু ছিনতাই করে। আলমসাধুর চালক বাবুকে তারা একই বাগানে মেহগনি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং আলমসাধুটি নিয়ে লীকুন্ডু গ্রামের দিকে চলে যায়। সকালে ভুক্তভোগীরা স্থানীয়দের সহায়তায় ছাড়া পান।
এ ঘটনায় বাবলুর রহমান কোটচাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে কোটচাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৬ ডাকাতকে আটক করে।
আটককৃতরা হলো জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের মোজাহিদুল ইসলাম মানিক (৪১), শৈলকূপা উপজেলার জালশুকা গ্রামের টুটুল শিকদার (৩৫), ঝিনাইদহ সদর থানার তেঁতুলবাড়ীয়া গ্রামের রিপন হোসেন (৩৩), কুষ্টিয়া ইবি থানার উজান গ্রামের শাহিন (২৫), কুষ্টিয়া ইবি থানার বেড় বাড়াদী (হরিনারায়নপুর) গ্রামের দুলাল শেখ (৪৫) ও মোকাদ্দেস হোসেন (মোকা) (৪৫)।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতব্বর জানান, আটক ডাকাত দলের কেউই কোটচাঁদপুরের বাসিন্দা নন। তারা বিভিন্ন এলাকা থেকে এসে এখানে সংঘবদ্ধ ডাকাতি করে। আটককৃতদের প্রত্যেকের নামেই বিভিন্ন থানায় ৫ থেকে ৬টি করে মামলা আছে, যার মধ্যে একজনের নামে ১৫টি মামলা রয়েছে। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। তিনি বলেন, তদন্তের মাধ্যমে এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা জানা যাবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে হত্যা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

কুমিল্লায় ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মিছিল, জনমনে আতঙ্ক

এফএনএস: কুমিল্লা নগরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের...

Photo

ফেনীতে বিজয় র‌্যালিতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫

এফএনএস: গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলায় বিজয় র‌্যালিতে...

Photo

কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এক চেকে ১২ লক্ষ টাকা তুলে আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত