প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় মালিকের মৃত্যু
উচ্চকন্ঠ 03-May-2025 50
আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচানপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে নির্মানাধীন বাড়িতে মাটিচাপা পড়ে নজরুল ইসলাম (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত নজরুল ইসলাম গোপীনাথপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র। ৩ মে শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা টি ঘটেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কিছুদিন আগে নজরুল ইসলাম তার বাড়ি তৈরীর কাজ শুরু করে।বাড়ির পোতার কাজ শেষ হলে ভিতে মাটি ভরাট করার পর একটি পিলার বাকা হয়ে যায়। বাড়ির মালিক এ পিলার মেরামত করার উদ্দেশ্যে পিলারের নিচ পর্যন্ত মাটি খুড়ে পিলারের নিচের দিকে অবস্থান করলে হটাৎ করেই উপরের মাটি ধসে পড়ে। এ সময় বাড়ির মালিক নজরুল ইসলাম মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১৫ মিনিট পর বাড়ির মালিক নজরুল ইসলামের মরাদেহ উদ্ধার করে।
নজরুল ইসলামের এমন নির্মম মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
কালীগঞ্জ থানার ওসি জনাব শহিদুল ইসলাম হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা।
office@ukantho.com