রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে: জয়নুল আবেদিন

উচ্চকন্ঠ   01-Jun-2025   59

Photo

এফএনএস: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করে মাইনাস করে দিয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী, ঠিক সেই মুহূর্তে আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে মাইনাস করার। এই ষড়যন্ত্র রুখতে হলে কে বড় নেতা কে ছোট নেতা সেদিকে তাকালে চলবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রোববার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, যখনই ছাত্র-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় হলো, তখনই বাংলাদেশে ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। সেই ষড়যন্ত্রের জাল ছেদ করে এই বিএনপিকে তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু সংগঠন হিসেবে তুলে ধরতে হবে। সাবেক এমপি শামীম ওসমানকে খেলার আহŸান জানিয়ে তিনি বলেন, এখন শেখ হাসিনা নাই, শামীম ওসমানও নাই, তারা এখন পলাতক। এই সাইনবোর্ডে আমার নেত্রীকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখেছিল। তখন শামীম ওসমান বলেছিল আসো খেলি। তখন খেলা করেছো পুলিশ ও অস্ত্রের ওপর নির্ভর করে। এখন কিন্তু খেলার সময়। এখন খেলার মাঠ খালি। আমরা এগারো জন প্রস্তুত, কিন্তু তুমি (শামীম ওসমান) তো নাই। এখন নারায়ণগঞ্জ শহরে যেতে হবে না, সাইনবোর্ড সংলগ্ন এই মিতালী মার্কেটের ১১ জন নিয়ে আপনার (শামীম ওসমান) সাথে খেলবো। খেলতে আসো। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন দল করেছেন স্বাগতম। সকলের গ্রহণযোগ্য ব্যক্তিকে আপনারা মসনদে বসিয়েছেন। সেই মসনদ এখন কেউ কেউ ছাড়তে চায় না। ৯ মাস অতিবাহিত হলো এখনও কোনো নির্বাচনের তারিখ কিংবা রোডম্যাপ দেওয়া হচ্ছে না। আপনাকে চিরস্থায়ী ক্ষমতায় বসানো হয় নাই। আপনি কেন সাড়ে ৯ মাসে নির্বাচন করতে পারছেন না। আরেকটি দলকে প্রতিষ্ঠা করার জন্য একটি হীন ষড়যন্ত্র হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাকে ডিসেম্বরের মধ্যেই যে দল ক্ষমতায় আসুক তার হাতে ক্ষমতা দিতে হবে। সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। অচিরেই নির্বাচন দিতে হবে। অনির্বাচিত সরকার করিডর দিয়ে দেবেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দেবেন- এগুলো বাংলাদেশের জনগণ কখনও গ্রহণ করবে না। কেন্দ্রীয় যুবদলের সদস্য ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল ইকবাল হোসেন, বিএনপি নেতা আব্দুর রহিম সাজু, মোক্তার হোসেনসহ অনেকে।

office@ukantho.com


Photo

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা: সংস্কৃতি উপদেষ্টা

এফএনএস: অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর বলে মন্তব্য করেছেন...

Photo

হরিণাকুন্ডুতে ঈদ উল-আযহার নামাজ আদায়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সৌদি আরবের সঙ্গে মিল রেখে...

Photo

৯নং বারবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদ: ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার...

Photo

জুলাই আন্দোলন কারও একার নয়, এটি জনগণের সম্মিলিত লড়াই: অতিরিক্ত প্রেস সচিব

এফএনএস: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত