প্রিয় ঝিনাইদহ
৯নং বারবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 24-Nov-2025 66
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদ: ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার ৯ নং বারোবাজার ইউনিয়নের উদ্যোগে মঙ্গলপৈতা বাজারে নির্বাচনী সমাবেশে অনুষ্ঠিত হয়।
২৪ নভেম্বর সোমবার বিকাল ৩ টার সময় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব, জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, জামায়াতে ইসলামী কালীগঞ্জ থানা শাখার সম্মানিত আমির আব্দুল হক, থানা শাখার সেক্রেটারি লুৎফর রহমান, ছাত্রশিবির কালীগঞ্জ দক্ষিণ আদর্শ থানা শাখার সম্মানিত সভাপতি ইব্রাহিম, এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশটি সঞ্চালনা করেন আজিজুর রহমান।
office@ukantho.com