সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

আমরা সবাই বাংলাদেশী, এখানে সাম্প্রদায়িকতার স্থান হবে না: বিএনপি নেতা হামিদ

উচ্চকন্ঠ   18-Jul-2026   40

Photo

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেছেন , বাংলাদেশের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশী। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ^াস করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হাতে দমন করতে দৃঢ় প্রতিজ্ঞ।
জননেতা হামিদ গত ১৭ জুলাই বিকেলে উপজেলার বলরামপুর ঘোষপাড়া পুজা মণ্ডপের সামনে হিন্দু সম্প্রদায়ের পূজারীবৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষণে উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট সমাজসেবক বরুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও ৪নং নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান মিলন। বক্তব্য রাখেন মদন কুমার ঘোষ, ইসলাম উদ্দীন, সালাউদ্দিন আহম্মদ প্রমূখ।
জননেতা হামিদ উন্নয়নের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি পূজা মণ্ডপ উন্নয়নের জন্য ইতিমধ্যে ৫০ হাজার টাকা বরাদ্দের কথা উল্লেখ করে বলেন, আগামীতে পূজা মণ্ডপের জন্য আরও অর্থ বরাদ্দ করা হবে।

office@ukantho.com


Photo

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক

এফএনএস: ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই বুধবার রাষ্ট্রীয় শোক...

Photo

ধান্দাবাজরা অক্টোপাশের মতো ঘিরে ফেলেছে রাশেদ খাঁনকে, হতাশ কালীগঞ্জবাসী

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত ধানের শীষের...

Photo

মধ্যরাতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

এফএনএস: চট্টগ্রামের চকবাজারে এক কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে...

Photo

আনার্ কন্যা ডরিনের স্বামী সিল জালিয়াতি মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ ৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়রুল আজীমের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত