বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর, ঘুমন্ত নারীর মৃত্যু

উচ্চকন্ঠ   24-Apr-2025   89

Photo

এফএনএস: টাঙ্গাইলের ভ‚ঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রমেচা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভ‚ঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার টেপিবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রমেচা বেগম উপজেলার টেপিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী। স্থানীয়রা জানান, ফজর নামাজ আদায় করে রমেচা বেগম ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় তার স্বামী কদ্দুস নামাজ পড়তে পাশের মসজিদে চলে যান। এর মধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রমেচার ঘরের ওপর পড়ে। এ সময় তার মৃত্যু হয়। পরে ট্রাক চালককে আটকে করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া দেন স্থানীয়রা। ভূঞাপুর থানার এসআই অনন্ত দাস বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরে ওপর উঠে যায়। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। চালককে আটক করা হয়েছে।

office@ukantho.com


Photo

নুসরাত হত্যা মামলায় ঢালাও ফাঁসিরা রায় দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

এফএনএস: বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় নির্বিচারে...

Photo

টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

এফএনএস: নতুন পাঁচটি ভ্রাম্যমাণ টয়লেট (ভিআইপি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণ...

Photo

কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ঘ্যানা পিস্তলসহ যৌথবাহিনীর হাতে আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে...

Photo

ধর্ম অবমাননা: নর্থ সাউথের অপূর্ব কারাগারে

এফএনএস: কোরআন অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ঢাকার নর্থ সাউথ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত