বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   01-Jan-2026   70

Photo

এফএনএস: নারায়ণগঞ্জে রায়হান খান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফতুল্লা নাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান চাঁদপুর জেলার বহারিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে। তিনি বর্তমানে সদর উপজেলার তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে নাগবাড়ি এলাকার মোড়ে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল রায়হান। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। ফতুলা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আরও বলেন, নিহত রায়হানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলার রয়েছে। সে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল।

office@ukantho.com


Photo

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার নাহিদের

এফএনএস: সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার করে ভোট প্রার্থনা...

Photo

কোটচাঁদপুরে নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের...

Photo

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় গ্যারেজ মালিককে ছুরিকাঘাতে হত্যা

এফএনএস: চট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় শাহজাহান মিয়া (৩৫) নামে...

Photo

বান্দরবানে জঙ্গলে মিললো ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ

এফএনএস: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জঙ্গল থেকে ছৈয়দ নূর নামে এক ব্যবসায়ীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত