মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শামীমা হত্যা না আত্মহত্যা? সঠিক তদন্ত চায় এলাকাবাসী

উচ্চকন্ঠ   23-Aug-2025   52

Photo

নিজস্ব প্রতিবেদক: গত ২০ আগস্ট বুধবার সন্ধ্যায় নিজ বাসা থেকে উদ্ধার করা হয় শামীমা নাসরিনের ঝুলন্ত মরদেহ। দেখে প্রাথমিকভাবে মনে হয়েছিল এটা আত্মহত্যা।
কিন্তু শামীমার বাড়ির লোকজনের অসংলগ্ন আচরণের কারণে এলাকাবাসী আশংকা করছেন এটা নিছকই একটা আত্মহত্যার ঘটনা নাও হতে পারে।
শামীমা তার মা-বাবার আপন সন্তান ছিলেন না, ছিলেন পালিত সন্তান। কিন্তু তার পালক পিতা তাকে অনেক বেশি ভালোবাসতো। মেয়ের ভবিষ্যৎ চিন্তায় তিনি তার বাসভবনটি শামীমা নাসরিনের নামে লিখে দিয়েছিলেন।

এলাকাবাসী জানান, প্রায় ১০ দিন পূর্বে মারা গেছেন শামিমার পালক পিতা। মারা যাওয়ার পর থেকেই তার উপর শুরু হয়েছিলো অকথ্য অত্যাচার। এমনকি তাকে ঠিকমতো খেতেও দেওয়া হতো না। আর তার থেকেও বড় কথা শামীমার মৃতদেহের পাশে যে সুইসাইড নোট পাওয়া গেছে বলে দাবী করা হচ্ছে সেই চিরকুটের লেখার সাথে শামীমার হাতের লেখার কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, আমরা বলছি না যে শামীমাকে হত্যা করা হয়েছে আবার এটাও বলছি না যে সে আত্মহত্যা করেছে। আমরা শুধু সঠিক তদন্ত চাই। শামীমার মৃত্যুর সঠিক কারণ জানতে চাই। যদি সত্যিই শামীমাকে হত্যা করা হয়ে থাকে তাহলে আমরা হত্যাকারীর যথাযথ বিচার চাই৷

শামীমার মৃত্যুর সঠিক তদন্তের দাবীতে আগামী রবিবার সকাল ১০ টায় কালীগঞ্জ বাস স্ট্যান্ডে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ও...

Photo

এটা কি আমার বাপের টাকায় করছে: ফলকে নিজের নাম দেখে উপদেষ্টা ফাওজুল কবির

এফএনএস: ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম...

Photo

জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের টার্গেট করে প্রতারণা, গেজেট ও ভাতার প্রলোভনে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত