মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জামালপুরে অটোরিকশাচালককে মারধর করায় বিএনপি নেতার পদ স্থগিত

উচ্চকন্ঠ   15-Jul-2025   73

Photo

এফএনএস: জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে মারধর করার অভিযোগে গাজী রাশেদুজ্জামান মশিউর নামে এক বিএনপি নেতার সদস্যপদ স্থগিত করেছে উপজেলা বিএনপি। গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে জেলার মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও একই উপজেলার মালঞ্চ এলাকার বাসিন্দা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন অটোরিকশাচালককে মারধর করা এবং এ ঘটনার প্রতিবাদ করায় অপর একজন ব্যক্তিকেও মারধর করার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরকে সাময়িকভাবে দলের সদস্যপদ স্থগিতসহ সকল কর্মকান্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তীতে তার আচার-আচরণের সংশোধনসাপেক্ষে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। উপজেলা বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াগর ইউনিয়নের মালঞ্চ বাজার থেকে মেলান্দহ রেলস্টেশনে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশাচালককে বলেন বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মসিউর। এ সময় অটোরিকশাচালক না যেতে চাইলে তার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করেন মশিউর। এ সময় ঘটনাস্থলে থাকা একজন বয়স্ক ব্যক্তি তাদের নিবৃত্ত করতে গেলে মশিউর তাকেও মারধর করেন। বিষয়টি উপজেলা বিএনপি অবগত হলে গাজী রাশেদুজ্জামান মশিউরকে সাময়িকভাবে দলের সদস্যপদ স্থগিতসহ সকল কর্মকাÐ থেকে অব্যাহতি প্রদান করে। বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর বলেন, কয়েকদিন আগে মেলান্দহ রেলস্টেশনে যাওয়ার জন্য এক অটোচালককে বলি। সে না যাওয়ায় তাকে ধমক দিই। এ সময় পাশের একজন রিকশাওয়ালা আমার সঙ্গে কথা-কাটাকাটি করে ধাক্কা দেয়। আমিও তাকে ধাক্কা দিই, এই পর্যন্তই ঘটনা। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর আংশিক)...

Photo

মেহেরপুরের সীমান্তে ২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

এফএনএস: ১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক...

Photo

ঝিনাইদহে দুই হাজার নারী কর্মীর ইফতার সমাবেশ- নৈতিক সমাজ গঠনে ঐক্যের ডাক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে...

Photo

এনসিপিসহ ৮২ দলকে চিঠি দিচ্ছে ইসি

এফএনএস: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত